স্টাফ রিপোর্টার: আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকালে রাজশাহী মহানগরীর শাহমখদুম বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হলো Airport Security Exercise–২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক (বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান।
মহড়ায় মডেল হিসেবে দেখানো হয়—একটি বিমানে বিস্ফোরক বা বোমা পাওয়া গেলে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী তা নিরাপদে নিস্ক্রিয় করবে। আরএমপির প্রশিক্ষিত সিআরটি টিম ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি প্রদর্শন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান মহড়ার পুরো সময় জুড়ে আরএমপির অংশগ্রহণকারীদের চৌকস সমন্বয়, পেশাদারিত্ব ও দক্ষতা প্রত্যক্ষ করে সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করেন।
শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষও অংশগ্রহণকারী বাহিনীর সমন্বিত প্রয়াস, শৃঙ্খলা ও অসাধারণ সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম শাহমখদুম বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।





