সোমবার , ২ জুন ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সপুরায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
sonynews
জুন ২, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বিসিক ম্যাংগো টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোস্তাফিজুর সুমন (৪১) শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন।

সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তাফিজুর সুমন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা মিয়াপাড়া এলাকার শহিদুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালবেলা বিসিক ম্যাংগো টাওয়ারের সামনে একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্তমানে মরদেহটি রামেক হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে এবং দায়ী যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের: মামুনুল হক

রাজশাহীতে দুই বস্তা ফেন্সিডিল সহ গ্রেফতার ২

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

প্রধানমন্ত্রী হবেন কি- প্রশ্নে যা বললেন তারেক রহমান

অবৈধ সম্পদ অর্জনে রাজশাহীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ

রাজশহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার

রাবিতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার