রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:০৬ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে হিন্দু সমাজকল্যাণ পরিষদ। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আন্দরকিল্লার পুরোনো নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করা হয়।

পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রীতম দাশ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিসদের সভাপতি শ্যামল কুমার পালিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলু নাগ, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক গাজী ইফতেখার আহমেদ ইমু প্রমুখ।

বক্তারা বলেন, ৭২-এর সংবিধান রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা শুরু হয়। ওই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা চেয়েছিল পাকিস্তানের মতো রাষ্ট্রীয় সংবিধানে সাম্প্রদায়িকীকরণ করতে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে। এছাড়া বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিক স্বপন সেন, উজ্জ্বল পাল চৌধুরী, কার্তিক চন্দ্র দে, কল্যাণ ভট্টাচার্য, মিশু তালুকদার, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. মোরশেদ, যুবলীগ নেতা মো. জুয়েল, সঞ্জয় তালুকদার প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মেয়র প্রার্থী আবু শামার নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র শতর্কতা

থাইল্যান্ডে সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ