• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে ছুরিকাঘাত করে স্ত্রী-পুত্রকে হত্যা, খুনি গ্রেপ্তার ।

সনি নিউজ / ৩৬২ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ পারিবারিক কলহের জেরে রাজশাহীর তানোরে ছুরিকাঘাত করে স্ত্রী ও পুত্রকে হত্যা করেছে আলিউল (৩০) নামের এক যুবক। পরে তাকে মহল্লাবাসী ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার পাঁচন্দর মহল্লায়।

নিহত স্ত্রীর নাম নিপা খাতুন (২৬) ও পুত্র নুর মোহাম্মদ (৭)। নিপা মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার আব্দুর রহিমের কন্যা। তার ঘাতক স্বামীর আলিউল পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিদ্দিকের পুত্র।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, তানোর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত স্ত্রী ও পুত্রের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন। দুই লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি বলেন, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে স্ত্রী নিপা তার পুত্র নুরকে নিয়ে পাঁচন্দর মহল্লায় বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলো। এরই সুত্র ধরে স্বামী আলীউল শনিবার বিকেলে ধারালো ছুরি হাতে শ্বশুর বাড়িতে প্রবেশ করে স্ত্রী ও পুত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মহল্লাবাসী তাকে আটক করে।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category