শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ছাত্রী অপহরণকারী সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে ছাত্রী অপহরণকারী সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ী উপজেলার স্কুলছাত্রী অপহরণকারী, শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার, মেহেদী পলাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

সন্ত্রাসী মেহেদী পলাশ উপজেলার লস্করহাটি গ্রামের আনসার আলীর ছেলে।

শুক্রবার র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। কিশোর গ্যাং লিডার মেহেদী পলাশ অপহৃত স্কুল ছাত্রীর পাশ্র্ববর্তী হওয়ার সুবাদে তাকে প্রাইভেটে যাতায়াতকালে প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী তাতে রাজী না হলে তার পিতা তাকে কথাবার্তা বলতে নিষেধ করে।

এতে গত ৪ অক্টোবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রতিনিদের মতই মহিশালবাড়ী পুরাতন জেনারেল হাসপাতালের সামনে থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে শাহ্ সুলতান রহ: মাদ্রাসার সামনে পৌছলে, বিকেল ৫ টার দিকে পরিকল্পিত ভাবে মেহেদী পলাশসহ আরো অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে করে তুলে দ্রুত গতিতে পালিয়ে যায়। তারা ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে আটকে রেখেছিলো।

এর আগে ওই কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ইটভাঁটায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। অপহৃত স্কুলছাত্রী আগে অপহরণ ও নির্যাতনের শিকার ঐ ছাত্রের চাচাতো বোন।

ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোদাগাড়ীর লস্করহাটি এলাকায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে সন্ত্রাসী মেহেদী পালাশকে গ্রেফতার করতে ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে থানার ওসি কামরুল ইসলাম জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন-সমাবেশ

”পরিচালক কিছু করতে পারবে না”-রাজশাহী মেডিকেল কলেজে নার্সদের দুর্ব্যবহার ও অবহেলার অভিযোগ

10 Creative Instagram Stories

চার্জশীটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে টিটিসির অধ্যক্ষ এমদাদুল

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড

রাসিক নির্বাচনের ২ দিন আগে বহিরাগতদের মেস খালি করার নির্দেশ

১৯ নং ওয়ার্ডে ৩ জন প্রর্থীর মধ্যে উচ্চ শিক্ষিতর তালিকায় তৌহিদুল হক সুমন

আমাদের স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন -পীর সাহেব চরমোনাই