শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৭, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

নিজস্ব প্রতিদবেদক: রাজশাহীতে মোটরসাইকেলে ফেনসিডিল পাচারের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। জব্দ করা হয়েছে মোটর সাইকেলটি।

আটককৃতরা হলো-বাঘা থানাধীন চকছাতারি গ্রামের নুরুজ্জামান ছেলে নুরুন্নবী সবুজ (২৪) ও দক্ষিণ মিলিক বাজার গ্রামের আসমত আলী ছেলে রিপন।

জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৭ ডিসেম্বর) রাতে কাটাখালি থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে সারদা বাজার থেকে ফেনসিডিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম কাটাখালি থানার টাংগন বালুর ঘাট এলাকার একটি কাপড়ের দোকানের সামনে অবস্থান নেয়।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই মোটর সাইকেলটি আসতে দেখে র‌্যাব থামানোর সংকেত দেয়। মোটরসাইকেলটি থামিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ২৫২ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য ৫,০৪০০০ ( পাঁচ লাখ চার হাজার) টাকা।

র‌্যাব আরও জানায়, আটকের পর তাদের র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান,

দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এভাবে ফেনসিডিল পাচারে মাধ্যমে ব্যবসা করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাটাখালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত