বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: গ্রামীণফোনের সাবেক কর্মী, ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের দীর্ঘদিনের ন্যায্য দাবি, বকেয়া পাওনা এবং ব্যবসায়িক অধিকার আদায়ে রাজশাহীতে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অলকার মোড়ে অবস্থিত ‘মাস্টার শেফ’ রেস্তোরাঁয় ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানার ও যৌথ প্ল্যাটফর্মের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে টেলিকম খাতের নানা বৈষম্য ও সংকট তুলে ধরে কয়েকটি প্রধান দাবি উত্থাপন করা হয়:
২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে আটকে থাকা সাবেক কর্মীদের ৫% বিলম্ব বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। ২ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া এই আন্দোলন দীর্ঘায়িত হওয়ায় সাবেক কর্মীরা চরম আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। আন্দোলন চলাকালে ইতোমধ্যে ছয়জন সাবেক কর্মীর করুণ মৃত্যু হয়েছে।
মাঠপর্যায়ে অবাস্তব বিক্রয় লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া বন্ধ করা, কমিশন ও মার্জিন সংকোচন রোধ, একতরফা নীতি পরিবর্তন বন্ধ, বায়োমেট্রিক ও সিম-সংক্রান্ত জটিলতা নিরসন এবং ডিজিটাল রিচার্জ অ্যাপের নানা সীমাবদ্ধতা দূর করার জোর দাবি জানানো হয়।
সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় অফারের শর্তাবলিতে স্বচ্ছতা আনা, অনাকাঙ্ক্ষিত ও স্বয়ংক্রিয় ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) চার্জ অবিলম্বে বন্ধ করা, কলরেট পুনর্নির্ধারণ এবং নেটওয়ার্কের মান উন্নয়নের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়ক মোবাশ্বের আহসান বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আলোচনা, পারস্পরিক সম্মান ও ন্যায়সংগত উপায়ে এই সমস্যার একটি টেকসই সমাধান চাই।”

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিটেইলার প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি সাইফুল ইসলাম সুজন এবং সেন্ট্রাল টিমের সদস্য মোরাদ হোসেন, আতাউস সালাম, ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, সারাফাত আলী সরকার, সামিউল হক, মহিবুল হাসান, অসীম কুমার, শাহরিয়ার মতিন, সুলতান মাহমুদ ও মশিউর রহমানসহ সংশ্লিষ্ট অনেকে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

বিদেশ শফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

রুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভিসির কর্মস্থল ত্যাগ ও অফিস আদেশের যথাযথ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন

হেতেম খাঁয় কল্পনা-সাদিকুল হত্যা মামলা: একমাত্র আসামির মৃত্যুদণ্ড

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় শাহ্ মখদুম কলেজে ছাত্র রাজনীতি ও অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব স্থগিত

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সম্রাট

রাজশাহীতে অনলাইন জুয়ারি রাহুল আটক

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

কোটা আন্দোলনের প্রশ্নে প্রধানমন্ত্রী… ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’