শনিবার , ৩ মে ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
sonynews
মে ৩, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েও আহত করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী হলেন নগরের ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরের বুধপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসমত আলী। গুরুত্বর আহত অবস্থায় রাতেইতাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। এছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ‘ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

ওসি জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভোজ্যতেল নিয়ে বিপাকে ভারত

২৫-২৬ অর্থ বছরে রাসিকের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

এবার ম্যাংগো স্পেশাল ট্রেন এবং বগি বাড়বে, চালু হবে ২০ মে

নগরীতে প্লাষ্টিক গ্রুপের হামলায় বয়স্ক নারী আহত, প্রতিবন্ধির বাড়ি ভাংচুর

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

জাতীয় যুব হকির চূড়ান্ত পর্বে পটুয়াখালী ও যশোর

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা