শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রোববার বসছে সংসদের ২৪তম অধিবেশন

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে রোববার (৩ সেপ্টেম্বর)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। সংসদের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে এই অধিবেশন কত দিন চলবে।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছে না। ফলে এটিই হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

এদিকে, একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে কেন্দ্র করে শনিবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় যান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, আজ থেকে সংসদ ভবন এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ বা ক্ষতিকর বিস্ফোরক বহন করা যাবে না। এছাড়া, যান চলাচলের ওপরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি। এটি আজ থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত বিভিন্ন রাস্তা ও গলিপথ। সুত্র্র: ঢাকা পোস্ট

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পালিয়েছেন ৯০ মন্ত্রী-এমপি

চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ

গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

টিকটক ভিডিও’র আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

টিকটক ভিডিও’র আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন বাংলাদেশি গবেষক রাজশাহীর লায়লা নাহার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মী নিহত: ড. মাওলানা কেরামত আলীর শোক

রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর