Saturday , 18 November 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে বিশেষ সংবর্ধনা

প্রতিবেদক
সনি নিউজ
November 18, 2023 6:50 pm

স্টাফ রিপোর্টারঃ গত ৩১ শে অক্টোবর, ২০২৩ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব পদ লাভ করেন দৈনিক জবাবদিহি পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রাজশাহীর সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু। এ উপলক্ষে শুক্রবার সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও দৈনিক সাপ্তাহিক দুনিয়ার সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আহমেদ শফি উদ্দীন, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দীন ছোটন,গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, বাংলা ভিশন এর স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মাইনুল ইসলাম জনি, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক রেজাউল করীম, দৈনিক উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক হাবিব জুয়েল, খবর২৪ঘন্টা ডটকম সম্পাদক ও দৈনিক বর্তমান কথার ব্যুরো প্রধান নাজমুল ইসলাম জিম, বরেন্দ্র টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ, মাছরাঙা টেলিভিশনের ফটো সাংবাদিক রুবেল, ফটো সাংবাদিক আলী এহসান তুহিন,দৈনিক বার্তার ফটো সাংবাদিক মিলন,দৈনিক সমকালের ফটো সাংবাদিক শরীফুল ইসলাম তোতা,সময় টিভির ফটো সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পু,যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক আজম খাঁন, ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল,সানু,মুরাদ,মিশাল মন্ডল,সিরাজুল ইসলাম রনি,ওমর আলী,দৈনিক উপচার পত্রিকার ক্রাইম রিপোর্টার তাজনুভা তাজরীন,স্টাফ রিপোর্টার তাইরান আবাবিল হাসান সোহাগ,বর্তমান পত্রিকার মিমুল,সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো শাহিনুর রহমান সোনা,গনমুক্তি পত্রিকার ব্যুরো প্রধান চপল,ফলাফল পতিকার রাজশাহী ব্যুরো সোহেল রানা,মাসুদ রানা,মামুনুর রশিদ মামুন,মানিক,পিন্টু,সুমন আলী,কিশমতসহ সংবাদকর্মীরা।

আলোচনা সভায় সাপ্তাহিক দুনিয়ার সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আহমেদ শফি উদ্দীন বলেন, সাংবাদিকরা অনেক কম বেতন পায়। তাই অনেক সাংবাদিক টাকার বিনিময়ে কাজ করে।

গুটিকয়েক এরকম সাংবাদিকের জন্য সবার নাম খারাপ হচ্ছে। এরকম চলতে থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের আর কেউ মূল্যায়ন করবে না।

সাংবাদিকদের জন্য সকল সুযোগ সুবিধা ধ্বংস করে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের শত্রু আমরা নিজেই। আমরা তেলবাজি করে অপরকে নিচু দেখিয়ে নিজে উপরে থাকতে চাই। এজন্যই সাংবাদিকরা দিন দিন নিজেদের সম্মান হারাচ্ছে। সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করলে কোনো মিডিয়া সেগুলো প্রকাশ করে না।

উক্ত অনুষ্ঠানে যুগ্ম মহাসচিবের পদে অধিষ্ঠিত করে সংবর্ধনা জন্য নজরুল ইসলাম জুলু সংগঠনের চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ নূর ইসলাম, মহাসচিব মাকসুদুর রহমান দিপু সিনিয়র যুগ্ম মহাসচিব এম মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, রাজশাহী বিভাগীয় সভাপতি ও দৈনিক উপচার পত্রিকার যুগ্ম-সম্পাদক জনাব নূরে ইসলাম মিলন,সাধারণ সম্পাদকও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু,যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন সান্ত,দপ্তর সম্পাদক সুরুজ আলী,সহ-দফতর সম্পাদক গোলাম রশুল রনক,সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেনসহ সংঠনের সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

তিনি রাজশাহীর সংবাদকর্মীদের অধিকার আদায়ে সোচ্চার হবেন বলেও বক্তব্য প্রদান করেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

এসআইআর নিয়ে উত্তাল ভারত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে দিল্লি-মুম্বই-কলকাতায় বিক্ষোভ

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আজিজ কাজলের শরতের দুটি কবিতা

রামেকে চাপ বাড়াচ্ছে হাম: টিকা সরবরাহে বিলম্বকে দায়ী করলেন ডা. রফিকুল ইসলাম

বাঘায় ৩০০ বোতল ফেনসিডিলসহ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গাজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরান

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা