• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা

সনি নিউজ / ৪৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সময় মত কিস্তির টাকা দিতে না পারায় গ্রাহকের চোখ অঙ্গহানির চেষ্টায় করেছে ওয়ালটন অফিস ম্যানেজার ও তার কর্মচারীরা।

হত ২ অক্টোবর মহানগরীর ডিংগাডোবা মোড়ে পাশে গ্রাহকের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

গ্রাহক হোসনে আরা বুলবুলি বলেন, আমি শালবাগান ওয়ালটন শোরুম থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে এক বছর মেয়াদে একটি ল্যাপটপ কিস্তিতে ক্রয় করি, এখনো আমার এক বছর মেয়াদ পূর্তি হয়নি। আমি তাদের কিস্তি ঠিক মতই চালিয়ে যাচ্ছি, সেলসম্যান জুয়েল আমাকে ফোন দিয়ে বলে আপা কিস্তির টাকাটা লাগবে, আমি বলি জুয়েল ভাই আমি বেতন পেয়ে আপনাকে ফোন করে প্রতি মাসের মতই দিয়ে দিব।

সেলসম্যান জুয়েল তখন বলেন, আজকে আপনাকে টাকা দেওয়া লাগবে নইলে আমার টিম নিয়ে আপনার বাড়িতে যাব।

তখন আমি সময় চেয়ে জুয়েল ভায়ের কাছে বলি অক্টোবর মাসে আমার হাতের অবস্থা ভালো না একটু সময় দেন।

জুয়েল বলেন, সময় দেওয়া যাবে না বলে ফোন কেটে দেয়।আনুমানিক দুপুর দুইটা থেকে আড়াই টার মধ্যে ৫/৭ জন নিয়ে আমার বাসায় হাজির হয় তারা।

এসে বলেন, টাকা দেন নয়লে ল্যাপটপ দেন, এক পর্যায়ে কথা কাটাকাটি হতেই ল্যাপটপ নিয়ে কাড়াকাড়ি। এক পর্যায়ে আমাকে এবং আমার পুত্রবধূকে ধাক্কাধাক্কি দিয়ে মাঠিতে ফেলে দেয় ।
আমার ছেলে তামিম বাধা দিলে হাতাহাতি শুরু হয় এবং ওয়ালটন ম্যানেজার কলম/রড দিয়ে আমার ছেলের ডান চোখে আঘাত করে । ঘটনাস্থলে তার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখন আমার ছোট ছেলে চিৎকার করলে তারা ল্যাপটপ নিয়ে পালিয়ে যাই।

তাৎক্ষণিক আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।
আমার বড় ছেলে তামিমকে নিয়ে তিন দিন হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার ৪ অক্টোবর রাজপাড়া থানায় এসে ওয়ালটন অফিস কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।

অভিযোগ নেয়ার পর থানার অফিসার ইনচার্জ আমাকে বলেন, আপনি মীমাংসা করে নেন। আমি বলেছি আমার ছেলেকে তারা জখম করছে। মীমাংসা আমি করবো না আমি আইনি পদক্ষেপ নিব। তখন থানার ওসি আমাকে বলেন, আপনি যেতে পারবেন না মিমাংসা ছাড়া। আমি ওয়ালটন অফিসের লোকজনকে ডেকেছি,আপনি বসেন বলে বের হয়ে যান ওসি।

ম্যানেজার শাহ আলমকে ফোন দিলে তিনি বলেন, আমি এই বিষয়ে কথা বলতে পারবো না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টা দেখছেন।
ওয়ালটনের এরিয়া ম্যানেজার(RM)বানিজ মিয়াকে মুঠোফোনে ফোন দিলে বলেন, আমি বিষয়টা শুনেছি কিস্তির টাকা আনতে গিয়ে কথা কাটাকাটির পর্যায়ে হাতাহাতি হয়, আমাদের এক কর্মীকে মারধর করেছে, একটা মোটরসাইকেলের হেডলাইট ভেঙেছে, আমরা তাদের বিরুদ্ধে একটা থানায় অভিযোগ করেছি।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল আলমের ফোনে দিকে তিনি ধরেননি রিসিভ করেননি ফলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category