বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুঠিয়ায় ভুয়া হোল্ডিং খুলে সরকারি খাস পুকুর ব্যক্তি মারিকানায়

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কথায় আছে টাকা দিলে বাঘের চোখও মিলতে পারে ঠিক তেমনি- লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে সরকারি খাস পুকুর ব্যক্তি মালিকানায় বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই জালিয়াতির ঘটনা ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসে। ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা খাদেমুল ইসলাম কম্পিউটার অপারেটর সজিব ও বাপ্পি জালিয়াতির মাধ্যমে অপরাধ মুলক কর্মকাণ্ডের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনাটি শুনে সবার চোখ কপালে উঠলেও এমন জালিয়াতির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানাগেছে, সরকারি খতিয়ানের খাস পুকুর বন্দোবস্তে জেলা প্রশাসকের অনুমোদন না নিয়ে জালিয়াতি করে ভুয়া হোল্ডিং খুলে খাজনা আদায় করেছে নায়েব খাদেমুল। তিনি চলতি বছরের গত ২৮ আগস্ট খাস পুকুরের ভুয়া হোল্ডিং খুলে অনুমোদন করে দিয়েছেন। জানাগেছে, শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের ১১১ নং পচামাড়িয়া মৌজার ৩৮৫/১ নং জমাবন্দিতে সরকারি খাস পুকুরের তালিকাভুক্ত ২৩৪ দাগে ৩২ শতক , ৫৯৮ দাগে ১৮ শতক , ৩১৩ দাগে ৫৫ শতক ৩২৪ দাগে ২৮ শতক জমি ব্যাক্তি মালিকানায় অনুমোদন দেওয়া হয়েছে । অনলাইনে ভুয়া হোল্ডিং অনুমোদন করে খাজনার চেক প্রদান করেন । এছাড়াও এই খাজনার আদায় বইতে ভুয়া একটি খারিজ কেস নাম্বার ব্যবহার করা হয় যার কেস নং ৮৯৮/৯-১/৮৯-৯০ প্রকৃতপক্ষে উক্ত খারিজ নাম্বারটি একই হোল্ডিং এ আছে , যা অন্য ব্যক্তির নামে। । সরবরাহকৃত যে দাখিলা নং ৮১৮২২৩০৪৩৫৩৩ তারিখ ২৮/৮/২০২৩ । পরে কাগজটি পাকাপোক্ত করতে গত ৩ সেপ্টেম্বর একই হোল্ডিংএ বাংলা ১৪৩১-১৪৩৩ সাল পর্যন্ত অগ্রীম খাজনা নেওয়া হয়েছে ।

আরো জানাগেছে, ভুমি অফিসের আওতাধীন ৭১ নং সোবনপাড়া মৌজার ৪২ নং খতিয়ান এর ১৮১ দাগে ৩৮ শতক হোল্ডিং নম্বর ৪১ মূল পাতায় যে জমির হিসাব ছিল সে পাতাটি ছিঁড়ে নতুন ভাবে হোল্ডিং খুলে মামলার বিপক্ষ লোকদের নিকট থেকে খাজনা আদায় করেছেন নায়েব খাদেমুল ইসলাম । ভুক্তভোগী রশিদ বলেন, জানতে পারি নায়েব খাদেমুল পুরাতন হোল্ডিং বইয়ের পাতা ছিঁড়ে বইতে নতুন হোল্ডিং পাতা লাগিয়ে আমার বিপক্ষের লোকের কাছ ঘুষ নিয়ে একই জমির ২ জনকেই খাজনা কাগজ দিয়েছেন। । আমি অশিক্ষিত নিরীহ মানুষ ৩-৪ বছর খাজনা দেওয়ার জন্য অফিসে ঘুরছি।

জানাযায়, নায়েব খাদেমুল ইসলাম শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে একটানা প্রায় ৫ বছর যাবত কর্মরত আছেন । তিনি কম্পিউটার অপারেটিং কোন কাজ জানেন না। তার পছন্দের কম্পিউটার অপারেটর সজিবকে পাশে বসিয়ে জমিসংক্রান্ত সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে মনগড়া সিদ্ধান্ত চাপিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন ভুক্তভোগীদের কাছ থেকে । খাজনা পরিশোধ, নামজারি-জমাভাগ ইত্যাদি কাজের জন্য জমির মালিকদের কাছ থেকে একেক সময় একেক কথা বলে অযথা হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । এ অফিসে ঘুষ না দিলে ধানী, পুকুর, বাড়ির জমিতে সরকারি নিয়ম বহির্ভূতভাবে খাজনা আদায় করে থাকেন । তাদের দাবিকৃত ঘুষের টাকা দিলে মওকুফ করে খাজনা আদায় করা হয়। এছাড়াও ভুমি অফিসের সকল জমির মালিকদের আইডি পাসওয়ার্ড খুলে খাজনা আদায়ের নিয়ম থাকলেও সেই নিয়মে কোন কাজ হয় না। ওই ভুমি অফিসের দালালদের নামে আইডি পাসওয়ার্ড খুলে খাজনা আদায় করা হয়।

তবে নায়েব খাদেমুল কম্পিউটার অপারেটর সজিব-বাপ্পি, উমেদার আয়ূব ও লোকমানের বিরুদ্ধে অনেক আগে থেকে অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে তাদের বিরূদ্ধে নেয়া হয়নি কোন ব্যবস্থা।

এর আগে শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা খাদেমুল ও বহিরাগত দালালদের ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশিত হয়। পরে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে দালালদের বিতাড়িত করা হয়। কিন্তু বিতাড়িত দালালরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও নায়েব খাদেমুলের অলৌকিক ক্ষমতা বলে তারা আবার ফিরে আসে এই ভুমি অফিসে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই ভূমি অফিসের ঘুষ ও দুর্নীতির

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ক্যাশলেস রাজশাহী’ কার্যক্রমের উদ্বোধন, পুবালী ব্যাংকের ১৪ ইলেকট্রনিক বুথ চালু

মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে কে এই অচেতন তরুণী, যা জানা গেল

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বাসের সাথে মাইক্রবাসের সংঘর্ষ নিহত ১৩

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক

রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নয় — এটি জনগণের প্রতিনিধিত্ব হরণ করে

চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

নগরীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত