Sunday , 9 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

প্রতিবেদক
sonynews
October 9, 2022 3:53 pm

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা, সেটা কোনো টুর্নামেন্টে হোক কিংবা সিরিজ। দুদলের খেলা দেখতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা। আর দুই দলের লড়াইয়ে আধিপত্য ভারতেরই। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করেন, সময় বদলেছে, মহেন্দ্র সিং ধোনিদের সময়ে ভারতের আধিপত্য থাকলেও এখন মুখোমুখি দেখায় পাকিস্তানই ছড়ি ঘোরায়।

পাকিস্তানের সামা টিভিকে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আপনি যদি ভারতের দলের দিকে তাকান, গত কয়েক বছরে ধোনির যুগের দিকে, তাহলে বুঝতে পারবেন যে তারা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিল। তারা পাকিস্তানকে, মানে ওই যে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতো সেটাতে আধিপত্য শুরু করেছিল।’

আফ্রিদি যোগ করেন, ‘ভারত ধারাবাহিকভাবে জিতছিল। তারা তাদের চিন্তা-ভাবনা পাল্টে দিয়েছিল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেছিল ওই দলটা। সেই পর্যায়ে খেলার জন্য তাদের শীর্ষ ব্যাটারও ছিল। কিন্তু সময় বদলেছে, পাকিস্তান ধীরে ধীরে ফিরছে। এই দলটির এখন ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ।’

প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। তাও আবার ১০ উইকেটের বড় ব্যবধানে। এবার এশিয়া কাপেও দুদলের দুইবারের দেখায় একবার হার বরণ করেছে রোহিত শর্মা বাহিনী।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ফের মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তারুণ্য ও ক্রীড়ার সমন্বয়ে রাজশাহীতে কোকো ক্রীড়া পরিষদের নতুন যাত্রা

রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার

শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন : নাথুরাম ভৌমিক

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ!

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

আরডিএতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত