• রাজশাহী, বাংলাদেশ
  • ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ!

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৭

বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ!

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রবাসী স্ত্রী।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঁশিলা ক্লিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী স্ত্রী নিজে বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে তুহিন কে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্তদের নাম তুহিন (২২),তিনি উপজেলার বাঁশিলা ক্লিকমোড়ের মালেক ব্যাপারীর ছেলে, তিনসহযোগী একই গ্রামের মৃত মকলেজের ছেলে ওসমান আলী (৪৫),মৃত বিশুর ছেলে জীবন (২৪) ও আফজাল কাজীর ছেলে শুভ প্রামানিক (২৩)।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী এবং মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঁশিলা ক্লিকমোড়ের প্রবাসী এক স্ত্রীর বাড়িতে ঢুকে তুহিন নামের এক তরুণ অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির বাহিরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় প্রবাসীর স্ত্রীর চিৎকারে আশে পাশের লোকজন আসলে তারা পালিয়ে যায়। এসময় তুহিনের চাচা ওসমান আলী ও তার দুই বন্ধু জীবন ও শুভ ধর্ষণে সহযোগিতা করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন,এ ঘটনায় প্রবাসী স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে তুহিন কে প্রধান আসামী করে চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সনি বাংলা ডট এফএম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮