মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীর ডাসপুকুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শামিম হোসেন (৩৬), তিনি কোর্ট মহিষবাথান এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর। পিতা মোঃ মসিম উদ্দিন মন্ডল।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী বাস শামিম হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে বাসের চাকার নিচে পড়ে যান। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা আমলে নেওয়া হবে। এছাড়া বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি আশরাফুল আলম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জালিয়াতির মাধ্যমে পুলিশ কনস্টেবল থেকে যুব উন্নয়ন কর্মকর্তা !

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

গ্রাহকের ৬৬ লাখ টাকা আত্মসাৎ: রাজশাহীর সেই পোস্টমাস্টার জেলে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

তানোরে ভুয়া প্রতিবন্ধী সাজিয়ে সরকারি  টাকা আত্মসাত অভিযোগের এক মাসেও কোনো ব্যবস্থা নেই !

ভূমিকম্পে দেশের ৩ জেলায় নিহত ৭

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহীতে র‍্যাবের হাতে ৯ ডাকাত গ্রেফতার

র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার