রবিবার , ২৩ জুন ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৩, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিযে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: সজিব হোসেন সজিব রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকার মো: শাহিনুর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, আসামি সজিব হোসেনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। সজিব হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ২২ জুন ২০২৪ তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সজিব হোসেন মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম বিকাল পৌনে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি সজিব হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র মতিহার থানার এসআই শ্রী ব্রজগোপাল কর্মকার গত ২১ ডিসেম্বর ২০১৬ রাত পৌনে ৯ টায় মতিহার থানার জাহাজঘাট মোড় থেকে আসামি মো: সজিব হোসেনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। এসআই শ্রী ব্রজগোপাল কর্মকার আসামি মো: সজিব হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: মাসুদ রানা আসামি মো: সজিব হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি মোজাম্মেকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৪৭ বছর পর এশিয়া কাপ খেলতে হলে যা করতে হবে বাংলাদেশকে

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হউক”: যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের নতুন পোস্টার

দূর্গাপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরটিজেএ নির্বাচনে ১৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য ওসিকে অনুরোধ আরডিএর