রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৯, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ৫০ গ্রাম হেরোইনসহ মোঃ রাকিব হোসেন (২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

১৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাকিব হোসেন নাটোর জেলার চক বৈদ্যনাথ এলাকার মোঃ আঃ রহিমের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর জেলা হতে দুইজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বহন করে রাজশাহীর পুঠিয়া থানার উদ্দেশে রওনা হয়েছে।

তথ্যানুযায়ী, র‍্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি নজরে রাখে। অভিযান পরিচালনাকালে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল নিয়ে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে অপরজন পার্শ্ববর্তী রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে র‍্যাবের চৌকস আভিযানিক দল তাকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত রাকিব হোসেনের দেহ তল্লাশি করে তার পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, রাকিব হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত