রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিরাপদ রাজশাহী গড়তেই কাজ করব’ আরএমপি কমিশনার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৩০, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, ‘নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে। সবাইকে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।’

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে ড. মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন তিনি।

সভায় সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং আইনশ্খৃলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা শহরের সার্বিক চিত্র উপস্থাপন করেন। পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলালীগ নেত্রীদের নিয়ে জেলা প্রশাসনের দূর্নীতি বিরোধী দিবস পালন

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

পণ্য পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে শক্ত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

রাজশাহী-২ এ আনারস প্রতীকে লড়বেন লেবার পার্টির মেজবাউল ইসলাম

সবাইকে ম্যানেজ করেই পুঠিয়ায় চলছে পুকুর খননের মহোৎসব

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!