রবিবার , ২৩ জুলাই ২০২৩ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পানি নিয়ে কিছু কথা!

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২৩, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

সাগর শেখ জীবনঃ পৃথিবীর পানির পরিমাণ এবং মানুষের ব্যবহার্য পানির পরিমাণ নিয়ে কিছু কথা।

পানির সঙ্গে উদ্ভিত এবং প্রাণীর জীবনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, পানি ছাড়া এদের জীবন কল্পনাও করা যায়না, তাইতো পানির অপর নাম জীবন। কেবল পানি না থাকাই নয়, পানি স্থায়ী ভাবে দুষিত হলেও কোন উদ্ভিত বা প্রাণীর পক্ষেই পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। আমরা মাত্র বিংশ শতাব্দীর শেষ ভাগ হতেই ব্যাপকহারে পেট্রোলিয়াম ব্যবহার করছি, কয়লার ব্যবহার আরও কয়েকশত বছর আগে থেকে। এই কয়লা এবং পেট্রোলিয়াম ছাড়াই কিন্তু আমাদের সভ্যতার শতকরা ৯৯.৯ ভাগ সময় কেটে গেছে এবং খুব একটা খারাপ ভাবে কেটে গেছে বলে মনে হয়না। উল্লেখ্য যে, মানুষ ছাড়া অন্য কোন প্রাণী আগুন জ্বেলে শক্তি সংগ্রহ করেনা। সুতরাং আগামী শতাব্দীতে পেট্রোলিয়াম যদি ফুরিয়ে যায়, আরও কয়েক শতাব্দী পরে যদি কয়লাও শেষ হয়ে যায়, আর তারমধ্যে যদি অন্য কোনো বিকল্প জ্বালানীর ব্যাপক রচলন না হয়, তাহলে আমাদের অভ্যস্ত জীবনধারায় হয়তো যথেষ্ট পরিবর্তন ঘটবে। তবে, সমগ্র জীবজগৎ বা মানবজাতির অবলুপ্তির কোনো আশঙ্কা এতে নেই। কিন্তু আমরা যখন শুনি আমাদের ব্যবহার্য পানির ভান্ডারও কয়লা ও পেট্রোলিয়ামের মতোই সীমিত এবং ক্রমশ তা প্রয়োজনের তুলনায় কমে আসছে, তখন আমাদের নড়েচড়ে বসতে হয়। যদিও মানুষ এখন সৌরশক্তিকে বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার উপযোগিতা বের করতে অত্যান্ত সক্রিয় কি তা কোন ভাবেই পানির বিকল্প নয়।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তোয়াব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

নগরীতে হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী কলেজে ছাত্রলীগের টর্চার সেল : নিরাপত্তাহীনতায় সাধারণ শিক্ষার্থীরা

ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন

৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা

চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির বৈঠক, ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তায় জোর

রাজশাহীতে অটোরিকশায় ককটেল হামলা, তিনজন হাতেনাতে আটক

রাজশাহীতে সেই অবরুদ্ধ আ. লীগ নেতাকে বাবার জিম্মায় ছাড়লো পুলিশ

লেজার রশ্মিতে চার্জ হবে স্মার্টফোন