বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৩, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দূর্গাপুরে ‘জামিনে বের হয়ে প্রতিপক্ষের হাতে খুন’ শীর্ষক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই প্রধান আসামিকে নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার দিবাগত রাতে (১২ আগস্ট ২০২৫) নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন–
মোঃ ওমর ফারুক (৪২), পিতা-মোঃ আবুল ফজল, সাং-হোজা অনন্তকান্দি ও
মোঃ ফরহাদ কবির (২৫), পিতা-মোঃ আঃ জলিল, সাং-গোপালপুর;
উভয়ের বাড়ি রাজশাহী জেলার দূর্গাপুর থানার অন্তর্গত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে র‍্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গত ১৪ মে ২০২৫ তারিখে দূর্গাপুর থানার হোজা অনন্তকান্দি গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘটিত এক মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। পরদিন ১৫ মে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে প্রধান আসামি ছিলেন ওয়াজেদ আলী। মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

১০ আগস্ট রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে নিজ গ্রামের হোজা বিলের পশ্চিম পাশে পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ওমর ফারুক ও ফরহাদ কবিরসহ ৩০–৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাত ও পায়ে গুরুতর জখম হয়। এছাড়া তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওয়াজেদ ও মাসুমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওয়াজেদ আলীকে মৃত ঘোষণা করেন।

এই নারকীয় ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ভীতির সৃষ্টি হয়। নিহত ওয়াজেদের স্ত্রী বাদী হয়ে দূর্গাপুর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ও নাটোর সিপিসি-২ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক ও ফরহাদ কবিরকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাদের রাজশাহীর দূর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মেয়াদোত্তীর্ণ অনুমতি দেখিয়ে অবৈধ বালু উত্তোলন: লালপুরে সংঘাত চরমে

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

“নওগাঁর ডাহুকা গ্রামে ওয়াকফ্ সম্পত্তি দখল নিয়ে ভূমি দস্যুদের তাণ্ডব, পরিবারের নিরাপত্তা হুমকির মুখে”

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

স্ত্রী-কন্যাসহ সাবেক রাসিক মেয়র খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

পুলিশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার বিজয় তালুকদারের যোগদান