শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৬, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ এক নারী মদক কারবারিকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি নাম মোসা: ছবিতা বিবি (৩০)। সে পবা থানার রামচন্দ্রপুর এলাকার মো: ভুট্টুর স্ত্রী। এ তথ্য নিশ্চিৎ করেছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী হোসেন।

তিনি বলেন, গতকাল ১৫ মার্চ রাতে পবা থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রামচন্দ্রপুর এলাকায় এক ব্যক্তি বিক্রর উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম গতকাল রাত ১১টার দিকে রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ছবিতা বিবিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত