শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধায় এক বিশেষ সভায় উপস্থিত যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বেলাল আহমেদ। এছাড়াও মো. শামীম উদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. জীবন, এম এ কামাল এবং মাওলানা মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
সভায় সর্বসম্মতিক্রমে ইশতিয়াক আহমেদ হৃদয়কে আহ্বায়ক এবং মোহাম্মদ সজীব সরকার (হুজুর) কে সদস্য সচিব করা হয়।
সভায় জানানো হয়, মাদকবিরোধী আন্দোলনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নজরুল ইসলাম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কের সন্ধান

মানুষকে না খাইয়ে মারার ষড়যন্ত্র হবে: শামীম ওসমান

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

রাজশাহীতে বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

রাজশাহী নগরীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আইসিইউতে

সারাদেশে ‘বন্ধ’ হয়ে যেতে পারে ট্রেন চলাচল

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা