সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ২৭, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৮ বোতল ফেন্সিডিল, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৫টি সিম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও আটক করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার পঞ্চানন্দপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন পাঁচটিকরী গ্রামের মো. মিম ওবায়দুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ বাংলাদেশি ৩৬ কিশোর-কিশোরী

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

রাজশাহীতে ১৬ লাখ টাকাসহ আত্মসাতকারী গ্রেফতার

Microsoft announces native Teams

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর চমক, হারুনের ভরাডুবি

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার