সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মার্চ ১৭, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় সশস্ত্র হামলা, চাঁদা দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন সাজ্জাদুর রহমান (২৫), হাসানুর রহমান রাব্বি (২৫), রাকিব হাসান (২৮) এবং মো. সানি রহমান (৩০)। তাদের মধ্যে সাজ্জাদুর রহমান শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে, হাসানুর রহমান একই এলাকার বাবর আলীর ছেলে, রাকিব হাসান ভাড়ালিপাড়ার আ. মোতালেবের ছেলে এবং সানি রহমান বোয়ালিয়া থানার কুমারপাড়ার মো. হাবিবুর রহমান আল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিৎ করে রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গোপালগঞ্জ জেলার বাসিন্দা উত্তম বাড়ৈ বর্তমানে শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় ফ্রিল্যান্সিংয়ের কাজ করছিলেন। ১৬ মার্চ ২০২৫ বিকাল সাড়ে ৪ টার দিকে তার বান্ধবী জরুরি প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে আসে। কিছুক্ষণ পর আসামিরা দেশীয় অস্ত্রসহ উত্তম বাড়ৈর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। তারা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়, পাশাপাশি পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় আসামিরা ভুক্তভোগী এবং তার বান্ধবীকে মারধর করে এবং বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

এছাড়া, তারা বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, তারা শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় মারধর করে ও ধর্ষণের চেষ্টা চালায়। উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করেন, ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, অভিযুক্তরা পুলিশ পৌঁছানোর আগেই আলামত নষ্ট করার চেষ্টা করে এবং পালিয়ে যায়। পরে শাহমখদুম থানার পুলিশ কমিশনার মো. মমিনুল করিমের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সরদার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু, মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীকে সুবিচার নিশ্চিত করা হবে। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখে এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নারী ক্ষমতায়নের অগ্রদূত প্রধানমন্ত্রী: স্পিকার

জালিয়াতির মাধ্যমে পুলিশ কনস্টেবল থেকে যুব উন্নয়ন কর্মকর্তা !

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহীতে সাড়ে সাত বিঘায় গড়ে উঠল শ্রদ্ধা, সেবা ও ভালোবাসার ঠিকানা

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসিতে সভা

গুলি করার অপরাধে বাগমারার ২ সাবেক এমপিসহ ২২৩ জনের নামে মামলা

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিএনপির রাজশাহী মহানগর কমিটিতে দায়িত্ব পেলেন যারা