মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম শুরু

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৫, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সিটি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবাসমূহের মধ্যে রয়েছে, রোগীদের জন্য ২০টি শয্যা, প্রসুতি, গাইনি, শিশু রোগ, মেডিসিন, সার্জারি, দন্ত, চর্মরোগ, ডায়াবেটিস সেবা, অত্যাধুনিক কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এছাড়া সিটি হাসপাতালে ইমারজেন্সি সেবার মধ্যে রয়েছে যেকোন কাটাছেড়ার চিকিৎসা, ড্রেসিং করা, নেবুলাইজেশন সহ অন্যান্য সেবা। সিজারিয়ান ডেলিভারি, এপেনডিসাইটিস, হার্নিয়া, পাইলস, ফিস্টুলা সহ বিভিন্ন ধরনের অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পরীক্ষা/নিরীক্ষা ও অন্যান্য সেবামূহের মধ্যে রয়েছে, নরমাল ডেলিভারী, প্যাথলজিক্যাল সকল পরীক্ষা/নিরীক্ষা, আল্টাসনোগ্রাম, নবজাতক সেবা, ফিজিওথেরাপি, শিশুদের ইপিআই টিকা, কোভিড-১৯ টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সিটি হাসপাতাল রাজশাহী সিটি কর্পোরেশনের সেবামূলক প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গরিব-দুঃখী মানুষের সেবা করাই এই হাসপাতালের লক্ষ্য। সংস্কারের পর সিটি হাসপাতালে বর্হিঃবিভাগ চালু করার পর আন্তঃবিভাগ চালু করা হলো। এখানে স্বল্প মূল্যে অত্র এলাকা ও আশপাশের এলাকার মানুষ চিকিৎসা নিতে পারবেন। সিটি কর্পোরেশনের ফান্ড থেকে নিত্য প্রয়োজনীয় জরুরি ওষুধপত্র ক্রয় করে বিনামূল্যে প্রদান করা হবে। সিটি হাসপাতালে সেবার ক্ষেত্রে কোন গাফিলতি ও অনিয়ম বরদাশত করা হবে না । আগামীতে এখানে বহুতল ভবন নিমার্ণ ও মেয়েদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান। সেটি আমি ভুলে যাইনি। রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। সেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হবে।তখন আমরা তাদের চাকরীর ব্যবস্থা করতে পারব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন, সচিব মো. মোবারক হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী,২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনি, ২৫ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি, ডা. তামান্না বাসার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমেনা ফেরদৌস, ডা. উম্মুল খায়ের ফাতিমা, ডা. সাদিয়া রেজভী, ডা. নাসরুল্লাহ দেওয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

দুদকের অনুসন্ধানে নেসকো: আইসিটি কর্মকর্তাদের নিয়োগের গুরুত্বপূর্ণ নথি গায়েব

বায়ু শক্তির ওপর রুয়েটে তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

নগরীতে পাপ্পুর নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মনববন্ধন

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন