বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বায়ু শক্তির ওপর রুয়েটে তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন

প্রতিবেদক
sonynews
জুলাই ২৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) আয়োজনে এই শর্ট কোর্সের উদ্বোধন করা হয়। ‘হার্নেসিং দ্যা উইন্ড: এ্যানালিটিক্যাল, নিউমেরিক্যাল অ্যন্ড এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেস টু উইন্ড এনার্জি’ শীর্ষক এই কোর্সে অংশগ্রহণ করেন ১০৮ জন শিক্ষক, শিক্ষার্থী সহ বায়ু শক্তি নিয়ে কাজ করেন এমন প্রতিনিধিবৃন্দ। প্রথম দুই দিন একাডেমিক প্রশিক্ষণ শেষে কোর্সের তৃতীয় দিন অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে হাতে-কলমে এবিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
রিসোর্স পার্সন হিসেবে কোর্স পরিচালনা করবেন রুয়েটের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া ও সুইডেনের মোট ৭ জন স্বনামধন্য গবেষক। যাদের মধ্যে রয়েছেন, রুয়েটের আইইইএস’র পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, চীনের সিনচিয়াং প্রদেশের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহাবুব আলম, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ড. হারুন চৌধুরী, রুয়েটের আইইইএস’র সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ, সুইডেনে অবস্থিত লিংকোপিং ইউনিভার্সিটি এন্ড সিমেন্স এনার্জির আনান আশরাবি আনান্নো এবং রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মিম মাশরুর আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি’র (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস’র সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ।
প্রসঙ্গত, কোর্সের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও গ্রুপ ডিসকাসনের সুযোগ রয়েছে। যার মধ্য দিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে অংশগ্রহণকারীদের। তিন দিনব্যাপী কোর্স শেষে  অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি শেয়ার করলেন ডাকসু এজিএস

দ্বিতীয় বিয়ে করে ইসলাম কবুল করেন রাখি, দুর্গাপুজোয় শাঁখা-পলা উঠল হাতে!

রাজশাহী জেলা পরিষদের নয়া প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

“শত্রুতায় থেমে গেল মাঠের ঘাম, রাজশাহীতে হার মানলেন এক পরিশ্রমী কৃষক”

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

ইসলামের বিজয় নিশ্চিৎ করতে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: রফিকুল ইসলাম