Saturday , 21 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা

প্রতিবেদক
sonynews
November 21, 2026 2:18 pm

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে বছর না পেরুতেই সেই  বাকপ্রতিবন্ধী কিশোর এবার বিয়ে না দেয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এলাকাজুড়ে ফের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটেছে।আত্মহত্যার চেষ্টা কারী কিশোর চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র সুমন আলী(১৮)।

জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে বেশকিছু দিন ধরে বিয়ের জন্য বায়না ধরে আসছিলেন। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে অসম্মতি জানান তার পিতা।

এতে  পরিবারের উপর অভিমান করে সন্ধ্যায় চিমনা গ্রামের পাশে ফসলি মাঠে একটি বিদ্যুতের পোলে চড়ে বসে থাকে সুমন। তাকে বসে থাকতে দেখতে পেয়ে গ্রামের লোকজন বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।

খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। একইসঙ্গে  তানোর ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

প্রসঙ্গত,এর আগে চলতি বছরের (২৭ ফেব্রুয়ারী) সকালে  কিশোর সুমন আলীকে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট: যুবদল নেতা ও বিএনপিকর্মী গ্রেপ্তার

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

রামেক পরিচালকের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক ঘিরে বিক্ষোভ, অবরুদ্ধ শেষে আটক ২

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

রিকশায় পড়ে যাওয়া মোবাইল উদ্ধার: পুলিশের তৎপরতা ও সাংবাদিকদের সহায়তায় স্বস্তি স্কুল শিক্ষিকার

রাজশাহী থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন

রাজশাহী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত