শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট: যুবদল নেতা ও বিএনপিকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাবেক এক যুবদল নেতা ও বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর শাহমখদুম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার পপেল আকতার (৩৪) ও পবা রাইস মিলপাড়া মহল্লার হিমেল রাজেশ (২৬)। পপেল যুবদলের নগর কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং হিমেল বিএনপির সক্রিয় কর্মী।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, শাহমখদুম থানার একটি মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, পপেল আকতার একাধিক মামলার আসামি। ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, পূর্বে রাজনৈতিক সম্পর্ক পরিবর্তন করেও তিনি সক্রিয় ছিলেন।

মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ইবরাহিম খলিল জানান, গত ৩ ফেব্রুয়ারি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

সর্বশেষ - রাজশাহী