সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৬, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ও কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান  চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি অটোরিক্সা ও দুটি ব্যাটারি উদ্ধার হয়েছে। নগরীর দামকুড়া থানা পুলিশ গতকাল রোববার ও আজ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো আকাশ (১৯), রাহিম (১৯) ও রিয়াজ আলী (২০)। আকাশ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সিপাইপাড়ার মৃত আলমের ছেলে, রাহিম একই এলাকার আনোয়ার হোসেন মুক্তারের ছেলে ও রিয়াজ কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়ার মৃত টুকু মিয়ার ছেলে।

নগর পুলিশ জানায়, গত ২ অক্টোবর রাত পৌণে ৮টায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড় হতে যাত্রীবেশে তিন ব্যক্তি দামকুড়া হাটে যাওয়ার কথা বলে নজরুল ইসলামের অটোরিক্সায় উঠে। রাত সাড়ে ৯ টায় দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছাইলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে নজরুলের গলা চেপে ধরে চোখে মরিচ লাগিয়ে দেয়।

এরপর তারা নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে এবং তাঁর অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯ টায় ওই ছিনতাইকারীরা সেন্টু মিয়ার কাছ থেকে একই ভাবে দামকুড়া থানার জোতরাবোন এলাকা হতে অটোরিক্সা ছিনিয়ে নেয়। এই দুটি ঘটনায় দামকুড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়।

মামলার সূত্র ধরে দামকুড়া থানা পুলিশের একটি টিম নগর পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। এরপর দামকুড়া থানার ওই টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামি আকাশকে গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্যমতে একই এলাকা হতে আজ সোমবার ভোর ৫ টায় অপর আসামি রাহিমকে গ্রেফতার করে। আসামি আকাশ ও রাহিমের দেওয়া তথ্যমতে সকালে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিয়াজকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে দামকুড়া থানার সুলিতলা ব্রিজের নীচ হতে ছিনতাই করা অটোরিক্সার দুইটি ব্যাটারি ও আশগ্রাম হতে একটি ব্যাটারিবিহীন অটোরিক্সা উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহী-২ এ আনারস প্রতীকে লড়বেন লেবার পার্টির মেজবাউল ইসলাম

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

ভারতীয় শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে বোয়ালিয়া থানার পুলিশ

তেহরানের দাবি অস্থিরতার সুযোগ নিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টায় যুক্তরাষ্ট্র

আরএমপির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

রাজশাহী মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ব্লগার নাজিমুদ্দিন হত্যা: ৯ জনের বিরুদ্ধে চার্জগঠন ২০ অক্টোবর