মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অবৈধ পাখি শিকারীকে ৩ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৮, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিযায়ী পাখি শিকারের অভিযোগে লিটন হোসেন (৩২) নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান এ রায় দেন।

লিটন হোসেনের বাড়ি শ্রীরামপুর এলাকায়। তার বাবার নাম মৃত তাজি মণ্ডল। অভিযানে তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস এবং প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নৌ-পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষ টোপ ব্যবহার করে পাখি শিকার করত। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বনবিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জনসাধারণকে বন্যপ্রাণি সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

নামে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লন্ডনে বিএনপি সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস

সাবেক এমপি’র অবৈধ নিয়োগ বাণিজ্য/ রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ নিয়োগকে অবৈধ দাবি কর্মরতদের

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজন মৃত্যু, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক-স্ত্রীসহ আটক ৬

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৪ হাজার টন ইলিশ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে রুয়েটে নেসকো’র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ