সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৪, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), পিতা: মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম: রায়পুর (মোল্লাপাড়া), চারঘাট, রাজশাহী।

মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা: মোঃ মুনছুর আলী, গ্রাম: রায়পুর (মহাজনপাড়া), চারঘাট, রাজশাহী।

মোঃ হৃদয় (২৪), পিতা: মোঃ জামরুল ইসলাম, গ্রাম: রায়পুর, চারঘাট, রাজশাহী।

চারঘাট থানার একটি টিম গত রাত দেড়টার দিকে ফরিদপুর মোড় ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়পুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে রাত পৌনে ২টায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন