বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিমান চত্বর এলাকায় এই কর্মসূচি পালিত হয় এবং প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খরা মৌসুমে রাজশাহীসহ এই অঞ্চলের অনেক এলাকা মরুভূমির মতো হয়ে যায়, যার কারণে তীব্র গরম অনুভূত হয়। তাই তারুণ্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে ১ কোটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করে।”
​এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ালিয়া পূর্ব থানার সভাপতি আশরাফুল ইসলাম নিপু, বোয়ালিয়া পশ্চিম থানার সভাপতি শামসুল আলম মিলু, রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান মিজান এবং মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Novak appeals in court against dearless Care cancellation of Australian

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার গরু জব্দ, ব্যাপারী ও হাট ইজারাদারদের বিক্ষোভ

১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন