শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া, এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের খোঁজখবর

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৯, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নরসিংদী–৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী লুতফুর জামান বাবর।

হাসপাতালে তিনি খালেদা জিয়ার দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা–৭ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার, রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (DEAB) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল, সৈয়দ মোহাম্মদ ইফতেখার জিমু, ব্যবসায়ী নেতা মো. আলি আহমেদ খান আবিরসহ আরও অসংখ্য নেতাকর্মী।

নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের শীর্ষ নেতৃত্ব। তাঁর সুস্থতাই আমাদের সবার আশা ও প্রত্যাশা।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া এবং তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নানা রাজনৈতিক দল, ব্যক্তিত্ব এবং পেশাজীবী সংগঠনের নেতারা খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যাচ্ছেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ডিপিডিসিতে চাকরি, বেতন স্কেল ৫১,০০০, আবেদন ফি ১,৫০০

রাজশাহীতে বর্ণাঢ্য জশনে জুলুশ, অংশ নিলেন হাজারো মানুষ

রাজশাহীর ৮টি জেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ছাত্রদের অভিযোগে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপনে রাজশাহীতে আহ্বায়ক কমিটি গঠন

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন

রাসিক ৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাবু

তানোরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার