Sunday , 15 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে চাকরি পেলেন সেই ছাত্রলীগ নেতা মাসুদ

প্রতিবেদক
সনি নিউজ
January 15, 2023 5:54 am

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি পেয়েছেন ছাত্রশিবিরের নৃশংস হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সেকশন অফিসারের সমমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ চাকরিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এদিকে চাকরিতে যোগদানের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৭ মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদ নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর নেতা আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগদান করেন তিনি।

এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিবিরের নৃশংস হামলায় আহত হওয়ার পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই আমার খোঁজখবর রেখেছেন ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমার চাকরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশও করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় চাকরি পেতে বিলম্বিত হচ্ছিল।

চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ প্রসঙ্গে আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীর উপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের পা কেটে গোড়ালী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নির্যাতিত এই ছাত্রলীগ নেতাকে চাকুরি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি তৃণমূলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। আব্দুল্লাহ আল মাসুদ চাকুরি পাওয়ায় আমরা খুঁশি। আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসের উদ্দেশে যাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে নারকীয় হামলার শিকার হন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। শিবিরের বর্বোরোচিত ও নৃশংস হামলায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। তিনি তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

To People That Want To Start TECHNOLOGY But Are Affraid To Get Started

রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চন্দ্রিমা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত