রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৮, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাজিহাটায় মোটরসাইকেল চোর সন্দেহে শফিকুল ইসলাম জনি (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মওলা এ্যালিগ্রো রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজপাড়া থানাধীন খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বিপরীতে কাজিহাটা এলাকা্য় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম জনি চন্ডিপুর এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

নিহত জনির বড় ভাই বিপ্লব জানান, বৃহস্পতিবার রাতে আরডিএ মার্কেটের দোকান থেকে বাসায় ফিরার পথে চোর সন্দেহে ধরে নিয়ে যায় মওলা বাবুর লোকজন এবং তার নির্দেশেই বাড়ির সামনে তাকে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেয় হত্যাকারিরা।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে মওলা বাবুর বাসভবনের সামনে একটি ল্যাম্পপোস্টের সাথে জনিকে বেধে রাখার ছবিতে দেখা যাচ্ছে মওলা বাবুসহ আরও বেশ কয়েকজন যুবককে। তবে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রাত ৩টা ৩৬ মিনিটে নিহত শফিকুল ইসলাম জনি একটি ব্যাটারী চালিত অটো রিকসা নিয়ে মন্দিরের পাশ দিয়ে ঘটনাস্থল প্রবেশ করতে। এরপর ৪টা ১৩ মিনিটে পুলিশ আহত অবস্থায় জনিকে উদ্ধার করে ভ্যানে নিয়ে যায়।

এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান নিশ্চিৎ করে বলেন, রাত সাড়ে ৩টার দিকে কাজিহাটা এলাকার মন্দিরের বিপরীতে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় নাইট গার্ডরা জনিকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে এঘটনার সাথে মওলা বাবু জড়িতর বিষয়ে ওসি বলেন, প্রাথমিক তদন্তে জড়িতর প্রমান পাওয়া যায়নি। অভিযোগ পেলে আবার তদন্ত করে দেখা হবে। এসংবাদ লেখা পর্যন্ত ওসি বলেন, একটি চুরি ও একটি হত্যার ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় অভিযোগ দেয়নি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

রাজশাহীতে ডিবির অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

বাঘায় ৩০০ বোতল ফেনসিডিলসহ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা