শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘আ.লীগ অচল মাল, তাদের ফিরে আসার সুযোগ নেই’

প্রতিবেদক
sonynews
আগস্ট ২২, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি অচল মাল। এ দেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। একই সঙ্গে দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে। এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

১৮-এর কোটা সংস্কার থেকে শুরু করে ২৪-এর রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ভিপি নুর বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে না কমার পেছনে পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লোভই দায়ী।

তিনি বলেন, যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে তাকানো। দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল, কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না।

তিনি আরও বলেন, পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তাই নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচনে হবে।

নুর অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা একা দেশ শাসন করেছেন, কিন্তু শেষবেলায় তিনি দুপুরের ভাতও খেতে পারেননি।

তিনি বলেন, দিল্লির মাল দিল্লি চলে গেছে, যারা এখনো আস্ফালন দেখাচ্ছেন, দেশের সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। তিনি আওয়ামী লীগকে একটি ‘গণহত্যাকারী রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে বলেন, এই দল আর গ্রহণযোগ্য নয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজ করছে।

তিনি বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হয়েছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন, তবে নির্বাচন সংস্কার না হলে আবারও ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসবে।

দলের জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।

সমাবেশটি পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক ৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাবু

বাগমারায় ওসি (তদন্ত)-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবিতে এমপি বাদশাকে অবাঞ্চিত ঘোষণা

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

জুলাই গণহত্যাসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

সিলেটে শুরু হচ্ছে ডিভিশন ফুটবল লীগ

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে