বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখবো বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এ ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলে চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হবো, সেটা তো ভুল। আমি শক্তভাবে না বলেছি। প্রয়োজনে ওএসডি করে দেন তবুও কম্প্রোমাইজ করতে পারবো না।মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি ও কমিশনের সদস্য মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার অপহরণকারী

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে জমি দখলের অভিযোগ, মালিককে হত্যার হুমকি—থানায় লিখিত অভিযোগ

কাকন বাহিনীকে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গ্রেফতার, নাশকতা মামলায় অভিযুক্ত

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে : মেয়র লিটন

রাজশাহীতে এইচএসসির পাঁচ পরীক্ষার্থীর জামিন