বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডাকবিভাগের ১৩ কর্মচারীকে ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৯, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজশাহীতে ডাকবিভাগের ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে একতরফাভাবে কাজ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকায় জেনারেল পোস্ট অফিসের (জিপিও) প্রধান ফটকের সামনে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে অমানবিক ও অবৈধভাবে এসব কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এক মুহূর্তেই ১৩টি পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “আমরা দাসত্ব নয়, শ্রমের সঠিক স্বীকৃতি এবং চাকরির ন্যূনতম নিশ্চয়তা চাই।”

বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির বিভাগীয় সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন এবং বিভাগীয় কমিটির সদস্য ও রেশম উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন তাসেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করে চাকরিচ্যুত কর্মচারীদের স্বপদে পুনর্বহালের জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর ও বেগবান আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নিয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে রাজশাহী জিপিও’র পোষ্ট মাষ্টার জেনারেল’র কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় সভাপতি ইকবাল হোসেন,
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন,সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন,
বিভাগীয় কমিটির সদস্য ও রেশম উন্নয়ন বোর্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন তাসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

৩৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়া বিশাল বিদেশি জাহাজ: সন্দ্বীপে চলছে উদ্ধার

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার