সোমবার , ২৪ আগস্ট ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বড় জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৪, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে বড় ধরনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নগরীর হোসনীগঞ্জ এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া এলাকার মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) এলাকার মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ বাজার এলাকার মৃত মুসলিম সরদারের ছেলে মো. খোকন (৫৪), শিরোইল কলোনি ১ নম্বর গলির আব্দুল হামিদ সরকারের ছেলে মো. হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. আইনুল হক (৫০), শিরোইল কলোনি ৩ নম্বর গলির মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ এলাকার মো. শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬ সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুবন মোহন পার্কের সিটি কর্পোরেশনের ভবনের একটি কক্ষে নিয়মিতভাবে বড় অঙ্কের টাকার জুয়ার আসর বসত বলে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইশরাকের কর্মসূচি ৪৮ ঘণ্টা স্থগিত, ‘সরকারের অবস্থান’ দেখে সিদ্ধান্ত

তোপের মুখে ওবায়দুল কাদের, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন স্কুলশিক্ষক, অতঃপর...

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন স্কুলশিক্ষক, অতঃপর…

মহানগরীতে গরু চোর সাজ্জাদের সম্পত্তি ক্রোক

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

‘পাঠান’ লুকে শার্টলেস শাহরুখ

গোদাগাড়ীতে খাল খনন উদ্বোধন, শহিদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করলেন মিনু

রাসিক ও আরডিএ’র জায়গা দখলে নিয়ে গুড়পট্টিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ