সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে খাল খনন উদ্বোধন, শহিদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করলেন মিনু

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বাংলাদেশে আজকে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে তা শহিদ জিয়ার দেখানো।  আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনব। সেই মাটিতে চাষ করব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কী দুর্ভিক্ষই না ছিল বাংলাদেশে। খাদ্য নেই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কালসার শরীর।  অথচ তখন লোকসংখ্যা ছিল সাত কোটির মতো। শহীদ জিয়া ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন।  সারা দেশে খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। এভাবে সাতাত্তর-আটাত্তর সালে তিনি বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।

এ সময় মন্ত্রী ছাত্রজীবনে রাজশাহীতে জিয়াউর রহমানের খাল কাটতে আসার কথা স্মরণ করেন এবং ওই খাল খননের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হওয়ায় তখন এ এলাকায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল বলে মন্তব্য করেন।

খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার এসপি মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ

ফ্লাইওভার ও উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক, ৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্তের নির্দেশ

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চীন

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জ্বালানি খাতের বিতরণ বেসরকারিতে দিতে চায় সরকার

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

অডির পুরোনো গাড়ির নতুন মডেল এলো বাজারে