• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৬

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে ৬২ গ্রাম হেরোইনসহ ফুলজান বেগম (৫০) নামের এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ।

ফুলজান কাটাখালি থানাধীন বাখরাবাজ এলাকার মো: মুক্তার হোসেনের স্ত্রী।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সোয়া ৩ টায় কাটাখালী থানার বাখরাবাজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় কৌশলে পালিয়ে যায় তার ছেলে মুন্না।
এব্যাপারে কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি মো: তৌহিদুর রহমান বলেন, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের এক বাড়িতে কতিপয় ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম বিকেলে বাখরাবাজ গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ফুলজান বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে পারলেও সেখান থেকে তার ছেলে মুন্না ও স্বামী মুক্তার হেসেন কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামির বাড়ি তল্লাশি করে ৬২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হেরোইন বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি ফুলজান ও তার ছেলে পলাতক আসামি মুন্নার বিরুদ্ধে কাটাখালী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার ফুলজালকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮