মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেকে পি’টুনির পর ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১২, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটক থেকে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। সেখানে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রলীগ নেতার নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। বাবার নাম হারুন আর রশিদ। আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ নেতা শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসে শিহাব। সেখানে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সাথে রাসিক মেয়রের ফুলেল শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশকে পিটিয়ে জখম, যুবক আটক

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

অডির পুরোনো গাড়ির নতুন মডেল এলো বাজারে

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি

১৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ব্যাপক নির্বাচনী প্রচারণা

নগরীতে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহীতে সাংবাদিক মাসুদের ইন্তেকাল

মায়ানমারে পাচারের সময় ১১ টন রাসায়নিক সারসহ ৩ পাচারকারী আটক