শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ
কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর নিউ মার্কেট সংলগ্ন দারু-চিনি প্লাজার ভবনের ছাঁদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সনি শেখ সৈকত (২২)। তিনি নগরীর ষষ্ঠিতলা এলাকার ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃস্পতিবার সন্ধ্যায় ওই ছয়তলা ভবনের ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি কবুতর ভবনের ছাদে দেখতে পেয়ে এটিকে ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জানতে পারি ওই লোক কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছে। কিন্তু ওই যুবক মারা গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।’

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ দ্রুত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা যায়। পরে ওই যুবকের মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ৩

রাজশাহীতে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবনের নির্মাণতা মিনু

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা ও আরআরইউ-এর উদ্দ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

৫ ফেব্রুয়ারির জনসভা সফল করতে রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, প্রস্তুতি প্রায় সম্পন্ন

রাজশাহীতে গাছ হত্যা বন্ধে চিঠি প্রদান সচেতন নগরবাসীর

রাজশাহীর সবজির বাজারে অস্থিরতা, কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

ভোক্তা অধিকারের অভিযান, রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান, রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উত্তেজনা, পুলিশি পাহারায় নামাজ

নগরীতে তিনদিনের করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর

নগরীতে তিনদিনের করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর