রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে।

এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন।

জামুকা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছেন। যাচাই-বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এই যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

৩ বছর পর কারামুক্তি ডা. সাবরিনার

মায়ের সামনেই শিশুকে কামড়ে খেল রাস্তার কুকুর

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রমের সফল সমাপ্তি

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (বিএমএসএ)-এর আত্মপ্রকাশ

বিএমডিএ ঘিরে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল গায়েব, ‘ধামাচাপায়’ ইউএনও