Monday , 8 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রতিবেদক
সনি নিউজ
May 8, 2023 7:17 pm

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

গোলাম রসুল জানান, আমার ছেলে সকাল সাড়ে ১০ টার দিকে চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভারতীয় সীমান্তের নিকট আমার জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। এই সময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার সময় গুলি করে। এতে করে তার বাম পায়ের কাঁচায় লেগে গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা অপর জন শরিফ বেঁচে যায়। সে বর্তমানে রামেক হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। তাকে আজ রাতে অপারেশন করা হবে।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মেজর সিনহা হত্যার রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে কার্যকর চায় এক্স-ফোর্সেস

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

রাজশাহীতে থানা চত্ত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

মায়ানমারে পাচারের সময় ১১ টন রাসায়নিক সারসহ ৩ পাচারকারী আটক

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, মিনুর

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা