শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
জুলাই ২৪, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী আমাদের সবার। আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে আমাদের সবার প্রিয় রাজশাহী। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ২২-২৪ জুলাই তিন দিনব্যাপী ৩-১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা দলীয় অন্ধত্ব বিশ্বাস করিনা। ক্ষমতার অপব্যবহার নয়। সবাই মিলেই এই রাজশাহী মহানগর। সবার মিলিত এগিয়ে যাবে রাজশাহী।
হার্ট ফাউন্ডেশনের ব্যাপারে তিনি বলেন, আমি খুব আনন্দিত। হার্ট ফাউন্ডেশন তিলে তিলে এই পর্যায়ে এসেছে। তিন দিনব্যাপী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। হার্ট ফাউন্ডেশন ভবিষ্যতে আরও ভাল কিছু করবে।
হার্ট ফাউন্ডেশনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এই হার্ট ফাউন্ডেশনে যাতে আগামী দিনে আরো বেশি অনুদান আসে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আরও বৃহত্তর পরিসরে হাসপাতালটি কার্যক্রম পরিচালিত করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি। ইতিমধ্যে ২৫০০ জনের হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম সম্মন্ন করা হয়েছে।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম ড. বজলুর রশীদ,ব রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুউল কবির ও রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী। সভাপতিত্ব করেন, হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান। এর আগে গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই ক্যাম্পিং এ চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি ছিলেন। এ কার্যক্রমে ২৬০০ জন রেজিষ্ট্রেশন করেছিলেন। এতে সহায়ক টিম হিসেবে কাজ করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়: আরএমপি কমিশনার

ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি

বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন

বারের নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি ও মানববন্ধন