Thursday , 26 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

প্রতিবেদক
sonynews
December 26, 2024 2:38 am

অনলাইন ডেস্ক: রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার খুদে বার্তায় জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। সুত্র: প্রথম আলো

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলালীগ নেত্রীদের নিয়ে জেলা প্রশাসনের দূর্নীতি বিরোধী দিবস পালন

রাজশাহীতে চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র

১১ মে থেকে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রানির জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী