রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২০, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৫) ও তার ভাগ্নি সোলাইমানের মেয়ে সাইফা খাতুন (৭)। তারা একই পরিবারের সদস্য এবং পার্শ্ববর্তী আকবর হোসেনের ছেলে মিলনের বাড়িতে লুকোচুরি খেলছিল।

স্থানীয়রা জানান, খেলার সময় ফ্রিজের পেছনে লুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুদুটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, “ঘটনাস্থলে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখি। প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, নিহত শিশু সাইফার পরিবারে এটি তৃতীয় শোকের ঘটনা। এর আগে সোলাইমানের বড় মেয়ে পুকুরে ডুবে ও ছোট ছেলে সাপের কামড়ে মারা যায়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাবির ভর্তি পরীক্ষা: ৩ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, ৫টিতে অতিরিক্ত কোচ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

কারাগার থেকে মুক্তি পেয়েই স্ত্রীর মরদেহ দেখতে ছুটে গেছেন চাঁদ

শবে বরাত ও রাসুল (সা.)

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

চারঘাটে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪: মাদক ও অস্ত্র উদ্ধার

Organize and run a business enterprise uncertainties

Organize and run a business enterprise uncertainties