সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি ও মানববন্ধন

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২০, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেট ভেঙে সংশ্লিষ্টদের অপসারণ, বদলি ও শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। একই দাবিতে মানববন্ধনও করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রায় ১৭ বছর ধরে একটি চক্র টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, অ্যাম্বুলেন্স ও যানবাহন ব্যবস্থাপনায় অনিয়ম এবং সরকারি ওষুধ বাণিজ্যের সঙ্গে জড়িত। এতে সাধারণ ঠিকাদার, চাকরিপ্রত্যাশী ও রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এর আগে ১৩ এপ্রিল সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনেও একই অভিযোগ তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক অনিয়ম চালিয়ে যাচ্ছে এবং বর্তমান ব্যবস্থাপনায় অস্থিরতা সৃষ্টি করছে।

অভিযোগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন। তবে পরিচালকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

কোটালীপাড়ায় সংঘর্ষে আহত ৪০, পুলিশের গুলি, অর্ধশতাধিক আটক

The 7 questions you need to know before running startups

The 7 questions you need to know before running startups

মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ গ্রেপ্তার ১৯

রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা