বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মায়ানমারে পাচারের সময় ১১ টন রাসায়নিক সারসহ ৩ পাচারকারী আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হালিশহরে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে তোলার সময় ১১ হাজার কেজি (১১ টন) রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম। অভিযানের সময় ট্রাক থেকে ফিশিং বোটে অবৈধভাবে সার স্থানান্তরের বিষয়টি নজরে আসে।পরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। জব্দ করা সারের পরিমাণ ১১ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, ট্রাক ও আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পেট্রোল পাম্প

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

রাজশাহী নগরীতে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy.

চাঁপাইনবাবগঞ্জে আসছেন আজহারী, রাতে নয় দিনে হবে মাহফিল